ছিনতাইকারীদের হাত থেকে বাঁচতে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, মর্মান্তিক মৃত্যু রেলযাত্রীর - The News Lion

ছিনতাইকারীদের হাত থেকে বাঁচতে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, মর্মান্তিক মৃত্যু রেলযাত্রীর

 


দি নিউজ লায়নঃ   দুষ্কৃতীদের ছিনতায়ের হাত থেকে বাঁচতে চলন্ত ট্রেন থেকে লাফ দিতে গিয়ে মৃত্যু হল এক যাত্রীর।  রবিবার সকালে চাঞ্চল্য ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার খালতিপুর স্টেশন সংলগ্ন এলাকায়। এই ঘটনার পর তদন্তে আসে মালদা টাউন স্টেশন জিআরপি । ওই যাত্রীকে উদ্ধারের পর মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলে চিকিৎসকরা তাকে মৃত বলে জানিয়ে দেয়।  মৃত যাত্রীর এক দাদা পুলিশকে জানিয়েছে,  তার ভাই ফোন করে বলেছিল কয়েকজন দুষ্কৃতী তার পিছু করছে।  তাদের ভয়ে সে মালদা টাউন স্টেশন থেকে ট্রেন বদল করে অন্য আরেকটি ট্রেনে উঠেছিল । 


 আর তারপরই এই ঘটনাটি ঘটে। অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে,  মৃত ওই যাত্রীর নাম সকল হেমরম (৩০)।  তার বাড়ি ঝাড়খণ্ডের সুন্দরপার থানার মাসপাড়া এলাকায়। গত দেড় মাস আগে মিজোরামে শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন ওই ব্যক্তি। রবিবার ট্রেন ধরে ঝাড়খণ্ডের বাড়ি ফিরছিলেন তিনি । কিন্তু এনজিপি থেকে কয়েক জন দুষ্কৃতী তাকে পিছু করতে শুরু করে। এই ঘটনার কথা ওই যাত্রী মোবাইলে তার পরিবারকে জানায়। এরপর রবিবার ভোরে মালদা টাউন স্টেশনে নেমে পড়েন ওই যাত্রী সকল হেমরম । এরপর ফোনে বাড়ির লোকেদের পরামর্শমতো ঝাড়খন্ডগামী একটি লোকাল ট্রেন উঠে পড়ে সকল হেমরম।  কিন্তু সেখানেও ওই দুই-তিনজন জন দুষ্কৃতী তার পিছু করে বলে অভিযোগ। এরপর ওই ট্রেনটি কালিয়াচক থানার খালতিপুর এলাকায় এলে চলন্ত ট্রেন থেকে দুষ্কৃতীদের ভয়ে লাফ দিয়ে দেয় ওই যাত্রী । আর তারপরই এই দুর্ঘটনাটি ঘটে।মৃতের পরিবারের অভিযোগ, দুষ্কৃতীদের ছিনতাইয়ের ভয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে মৃত্যুর ঘটনাটি ঘটেছে সকল হেমরমের। মালদা টাউন স্টেশনের জিআরপি ভাস্কর প্রধান জানিয়েছেন, ঝাড়খন্ডে যাওয়ার একটি ট্রেন থেকে এক যাত্রী পড়ে গিয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে।  তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে অসতর্ক বসতো এই ঘটনাটি ঘটেছে । এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.